প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রিমন সিদ্দিকী, নাগেশ্বরী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২জুলাই বুধবার উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা জামায়াতের আমীর উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ২৫,কুড়িগ্রাম আসনের এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও চেয়ারম্যান উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার। পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার প্রমুখ।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ৫ম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে মোট ২শত ৪৩জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে ৮২জন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী। অন্যান্যরা সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ